দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ায় চিকিৎসকের কাছে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় চাইনা রানী বিশ্বাস (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শহরের বিআরবি কেবলসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চাইনা রানী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রথতল পাড়ার বাসিন্দা। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, সকালে স্ত্রীকে মোটরসাইকেলে করে চিকিৎসকের কাছে নিয়ে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন বিদ্যুৎ কুমার। বিআরবি কেবলসের সামনে ফোরলেন সড়কের এক পাশের নির্মাণকাজ শেষ না হওয়ায় তারা বিপরীত পাশ দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে স্বামী-স্ত্রী দুজনই সড়কে পড়ে আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চাইনা রানীকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎ কুমারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই